ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ , অনলাইন ভার্সন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৭ জন গ্রেপ্তার ও ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১, লালবাগ বিভাগ ৫৩, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৫৫, তেজগাঁও বিভাগ ৮৯, মিরপুর বিভাগ ৮২, গুলশান বিভাগ ৩৫, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]