মুখ্যমন্ত্রীর গাড়িবহরের জন্য থামানো হলো অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ , অনলাইন ভার্সন
ভারতের আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গাড়িবহর যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স থামিয়ে দেওয়ার পর গুরুতর অসুস্থ এক রোগীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আসামের শিলচরে। অ্যাম্বুলেন্সে থাকা রাসুরাজ চক্রবর্তী লিভারের জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন। মুখ্যমন্ত্রীর বহর পার হওয়ার সময় ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্সটি আটকে দেয়।

পরে রাসুরাজকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কোনো ভিআইপি চলাচলই চিকিৎসাজনিত জরুরি অবস্থার চেয়ে অগ্রাধিকার পেতে পারে না।

এ ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে জরুরি চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স চলাচলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]