৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৫০ , অনলাইন ভার্সন
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ও কাতার। সেইসঙ্গে মধ্যস্থতাকারী দেশ দুটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতির কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। 

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এর আগে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে পক্ষগুলো আরও কারিগরি পর্যায়ের সংলাপের জন্য একটি নতুন ব্যবস্থা গঠনে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। প্রধান আলোচকরা নিয়মিত এ কমিটিকে অগ্রগতির বিষয়ে অবহিত করবেন। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে পৃথক কর্মীদল কাজ করবে।

কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপেও সম্মত হয়েছে।

এ ছাড়া, সম্ভাব্য ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই পক্ষ একটি সরাসরি যোগাযোগ চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, লেবানন যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে হয়ে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

পাকিস্তান ও কাতারের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। 

পোস্টে আরাগচি লেখেন, ‘পাকিস্তান ও কাতারের নিরলস মধ্যস্থতার ফলে লেবানন যুদ্ধ শেষ করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।’

আরাগচির দাবি, এর অংশ হিসেবে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর থাকা বিধিনিষেধ শিথিল করা হয়েছে, অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]