একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৫২ , অনলাইন ভার্সন
শেয়ারবাজারে টেসলা এবং স্পেসএক্সের শেয়ারের দুর্দান্ত ঊর্ধ্বগতির সুবাদে একদিনেই বিশাল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। 

ফোর্বস জানায়, ৩ অক্টোবর (শুক্রবার) এক দিনেই তার নিট সম্পদ ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এই অভাবনীয় বৃদ্ধির ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯.৭ বিলিয়ন ডলারে, যা তাকে আবারও এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের মাইলফলকের খুব কাছাকাছি নিয়ে গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, টেসলার স্টক এবং মহাকাশ অনুসন্ধান প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের সাম্প্রতিক শক্তিশালী পুনরুদ্ধার ও ইতিবাচক পারফরম্যান্স এই অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এর আগে শুক্রবারের বাজার কার্যদিবসে স্পেসএক্সের শেয়ার ৭ শতাংশেরও বেশি এবং টেসলার শেয়ার প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। ফলস্বরূপ, ইলন মাস্কের সামগ্রিক আর্থিক অবস্থান বিশ্ববাজারে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং বৈশ্বিক ধনকুবেরদের তালিকায় তার ব্যবধান অন্যদের তুলনায় আরও সুদৃঢ় হয়েছে। সূত্র: ফোর্বস।

ঠিকানা/এএস  

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]