শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই : দীনেশ ত্রিবেদী

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৪:৫০ , অনলাইন ভার্সন
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে। ৩ অক্টোবর (শনিবার) বে অব বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল বলেও জানান তিনি। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও যেকোনো সংকট সমাধানে দুই দেশের আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]