২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতার মাপকাঠি ছিল ৩০ সেপ্টেম্বরের ভেতর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা আছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিনে, তাই ৯-এ থাকা বাংলাদেশের সরাসরি সুযোগ মিলে গেছে বিশ্বকাপে। বাংলাদেশের ঠিক নিচে অর্থাৎ ১০-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাদ পড়েছিল প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতেও ক্যারিবীয়দের পার হয়ে আসতে হয়েছিল বাছাইপর্ব। টানা তিন বিশ্বকাপে বাছাইপর্বের ভাগ্য পরীক্ষায় নামতে হচ্ছে ক্লাইভ লয়েডের উত্তরসূরিদের।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কেপটাউনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২০২৭ বিশ্বকাপের সময়সূচি, একই সঙ্গে উন্মুক্ত হবে টিকিটের আবেদন। ভক্তরা ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন করতে পারবেন ২১ নভেম্বর পর্যন্ত। আবেদন করতে কোনো খরচ নেই। সফল আবেদনকারীদের ইমেইলে বার্তা যাবে, সেখানেই জানানো হবে টিকিটের প্রাপ্যতা। প্রতি আবেদনে এক ম্যাচের সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।
সহযোগী দেশগুলোকে আইসিসি টি-টোয়েন্টি সংস্করণে জায়গা দিতে যতটা উদার, ওয়ানডে বিশ্বকাপে জায়গা দিতে ততটাই রক্ষণশীল। তাই তো প্রতি আসরেই বদলায় টুর্নামেন্টের কাঠামো এবং দলসংখ্যা, সেই সঙ্গে অংশগ্রহণের যোগ্যতা।
ক্রিকেটারদের সংগঠন ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাটও বলেছেন, এই যে বিস্তর পরিবর্তন আনা হলো টুর্নামেন্ট শুরুর মাত্র এক বছরের কিছু সময় আগে, সেটা কেন, তার ব্যাপারে সুস্পষ্ট ব্যখ্যা এবং কেন আনা হলো, সেই প্রক্রিয়ার স্বচ্ছতা দেখা দরকার।
ঠিকানা/এনআই