৪৯তম বিশেষ বিসিএস : চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়েছেন ৫৭ জন প্রার্থী

প্রকাশ : ২০২৬-১০-০১ ০২:২০:০০ , অনলাইন ভার্সন
৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত প্রজ্ঞাপনে ৫৭ জন প্রার্থী বাদ পড়েছেন। তবে কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের ২১ জুলাই। ১০ অক্টোবর ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের একাধিক কেন্দ্রে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন প্রার্থী।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]