যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে আগেই। এবার ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে কাউকে খুশি করার বিষয় নেই, বরং নিজেদের চাহিদা বুঝেই কাজ করা হচ্ছে, দাবি করলেন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, ‘অনেকে আমেরিকা থেকে উড়োজাহাজ কেনার সমালোচনা করছেন। কিন্তু ফ্রান্সের এয়ারবাসে দোষ না হলে আমেরিকার বোয়িংয়ে দোষ হবে কেন? এগুলো আসলে আলোচনার বিষয় হতে পারে না। মূল বিষয় হচ্ছে ক্রয়-প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থাকছে কি না। এটা নিশ্চিত হওয়ার দাবি যে কেউ তুলতে পারেন, কথা বলতে পারেন।’
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। দেশের সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।
বিএনপি সরকারের সময় চাঁদাবাজ, দখলবাজরা বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। সম্প্রতি রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগে মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ করলেন এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত। তিনি অভিযোগ করেন, ‘এসব ঘটনা প্রতিরোধে যেমনি পুলিশ এগিয়ে আসেনি, তেমনি অপরাধীদের ধরতেও তারা তেমন সক্রিয় নয়। একজন ভুক্তভোগী বিক্ষুব্ধ হয়ে কী বলেছেন, সেটা নিয়ে বয়ান তৈরি করতে ব্যস্ত বিএনপির লোকজন। কিন্তু পুলিশ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় হচ্ছে না, এগুলো বয়ান দিয়ে ঢাকা যাবে না। জনগণ সবই বুঝতে পারছে।’
সরকারি দলের পরিচয় ব্যবহার করে যারা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে, তারা বিএনপির কোনো পৃষ্ঠপোষকতা পাবে না, দাবি করেন দলটির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি বলছেন, চাঁদাবাজি, দখলবাজি দলের জন্য শুভকর কিছু হবে না, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিকই উপলব্ধি করেন। অন্যায় করলে কেউ ছাড় পাবে না, এই বার্তাই তিনি দেবেন। অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকারও উদ্যোগী হবে, সেটা দ্রুতই দেখা যাবে- বলেন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।
এদিকে এনসিপি নিশ্চিত করেছে, স্থানীয় নির্বাচনে তারা এককভাবে অংশ নেবে। এতে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যে কোনো সমস্যা তৈরি হবে কি না জানতে চাইলে দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত বলেন, এককভাবে স্থানীয় নির্বাচনে বিভ্রান্তির কিছু নেই। জাতীয় বিষয়ে ঐক্য থাকবে। তৃণমূল নির্বাচনে এনসিপি আসলে নিজেদের শক্তি ও সামর্থ্য যাচাই করে নিতে চায়, বলেন তিনি।
ঠিকানা/এনআই