​৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

প্রকাশ : ২০২৬-০৯-২৯ ১৮:৩৬:০০ , অনলাইন ভার্সন
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪শ ২৩ জন সকারুস দর্শকদের গর্জনও বাধা হতে পারেনি সেলেসাওদের।

প্রথমার্ধে ২-২ সমতার পর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণাত্মক ধারায় ম্যাচটি বের করে নেয় রাফিনহারা।

ম্যাচের শুরুতেই চমক দেখায় ব্রাজিল। মাত্র ৩ মিনিটের মাথায় চমৎকার এক বিল্ড-আপ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ভ্যান্ডারসন। তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে টনি পোপোভিকের অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৮ মিনিটে আলেসান্দ্রো সিরকাটি গোলে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]