​আসিয়ান কাপ

একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশ : ২০২৬-০৯-২৮ ১৩:১৫:০০ , অনলাইন ভার্সন
ফিফা আসিয়ান কাপের প্রথম স্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হামজা চৌধুরী-শমিত সোমদের সামনে। এমন বাঁচা-মরার ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে দুই দলের লড়াই।

প্রথম ম্যাচে মালেশিয়ার বিপক্ষে লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। যে কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন কোচ টমাস ডুলি। একাদশ নিয়েও ছিল সমালোচনা। সেসব পেছনে ফেলে এবার ঘুরে দাড়াতে মরিয়া বাংলাদেশ। সেই চিন্তা মাথায় রেখেই সিঙ্গাপুরের বিপক্ষে ছক একেছেন ডুলি। 

মালয়েশিয়ার বিপক্ষে ডিফেন্সে চোখে পড়ার মতো ভুল করেছিলেন শাকিল আহাদ তপু। হজম করা তিনটি গোলেই দায় ছিল তার। যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে তার ওপর ভরসা রাখেননি কোচ। শুরুর একাদশে জায়গা পেয়েছেন জিদান ইউসুফ। মালয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে নজড় কেড়েছিলেন তিনি।

মিডফিল্ডে বেশ কয়েকটি ভুল পাস দিয়ে সমালোচনা কুড়িয়েছিলেন সোহেল রানা সিনিয়রও। এ ম্যাচে তাকেও একাদশে রাখেননি কোচ। জায়গা পেয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। আক্রমণভাগেও দুটি পরিবর্তন এনেছেন কোচ। ফাহমিদুল ইসলাম আর ফারহান আলী ওয়াহিদকে বাদ দিয়ে একাদশে জায়গা করে দিয়েছেন শেখ মোরসালিন আর সুখি ইতোফুসাকে। সিঙ্গাপুরের বিপক্ষে এই দুজনই বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্সে শুরুর একাদশে থাকার দাবি জানিয়ে রেখেছিলেন।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে গোলরক্ষক হিসেবে আছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে সাদ উদ্দিন, তারিক কাজী ও জায়ান আহমেদকে দেখা যাবে। মিডফিল্ডে প্রথমবারের মতো একসঙ্গে নামছে হামজা চৌধুরী, শমিত সোম আর জামাল ভূঁইয়া।

বাংলাদেশের একাদশ
জামাল ভূঁইয়া (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শামিত হোমে, জিদান ইউসুফ, সুখি ইতোফুসা, রাকিব হোসাইন, শেখ মোরসালিন।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]