​ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

প্রকাশ : ২০২৬-০৯-২৭ ১৯:০৮:০০ , অনলাইন ভার্সন
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে; গত তিন দিনে সেখানে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। আজ রোববার এ তথ্য প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়শই ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কবলে পড়ে।

ত্রাণ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর প্রদেশের একটি বড় অংশ জুড়ে হওয়া অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের সময় এই প্রাণহানির ঘটনাগুলো রিপোর্ট করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগের দিকে অগ্রসর হয়ে সমগ্র অঞ্চল জুড়ে বৃষ্টিপাত তীব্রতর করার পর এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এসব ঘটনাগুলোকে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তিত রূপের সাথে সম্পর্কিত বলে সতর্ক করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর প্রদেশ রাজ্যটিতে শুক্রবার থেকে রোববারের মধ্যে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যটিতে এই সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত থাকে মাত্র ৭.৬ মিলিমিটার।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]