পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১১ , অনলাইন ভার্সন
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে নির্ধারিত বিক্ষোভ সমাবেশের আগেই তার বোন আলিমা খানমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 
 
রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই নেতারা জানিয়েছেন, লাহোর থেকে আলিমা খানমকে আটক করা হয়, যাকে তারা বেআইনি আটক বলে আখ্যা দিয়েছেন। 

লাহোরের ডেপুটি কমিশনারের দেওয়া আটকাদেশে বলা হয়, আলিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভার মাধ্যমে ইমরান খানের সমর্থকদের সংগঠিত করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, যার কারণে তাকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে এবং তাকে লাহোরের কোট লাখপত কারাগারে নেওয়া হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর সারাদেশে যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, আলিমার গ্রেপ্তারকে তার সঙ্গে সম্পর্কিত মনে করা হচ্ছে। প্রদেয় ওই কর্মসূচিতে বিক্ষোভকারীদের রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রা করার কথা রয়েছে।

ইমরান খানের কারাবাস নিয়ে আলিমা দীর্ঘদিন ধরেই সোচ্চার ভূমিকা রেখে আসছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। আলিমার ছেলে শাহরেজ খান সামাজিক মাধ্যমে তার মায়ের নিরাপদ প্রত্যাবর্মন ও অবস্থান প্রকাশের জোর দাবি জানিয়েছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিক্ষোভের কারণে দেশের ক্ষতি হয় এবং তা প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। সরকারি স্থাপনাগুলোর সুরক্ষায় ইসলামাবাদ শহরের রাস্তাগুলোতে শিপিং কনটেইনার বসিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন, যখন রাষ্ট্রীয় উপহার বিক্রির অর্থ গোপন করার দায়ে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছিল। এর বাইরেও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও উপহার বিক্রি সহ শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি। 

গত বছর এক জমি দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাবাসের মধ্যে সম্প্রতি সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
সূত্র: বিবিসি

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]