রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৩ মিনিটে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির একটি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেনটি ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার কথা ছিল।
ওসি বলেন, ‘ট্রেনে কোনো যাত্রী ছিল না। কোনো ধরনের হতহতের ঘটনাও ঘটেনি।’
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ৯টা ৪৬ মিনিটে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ঠিকানা/এনআই