​যুবদলের কর্মিসভায় আনোয়ার খোকন

প্রধানমন্ত্রীর সফর সফল করুন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর সফল করতে দলের নেতা-কর্মীদের প্রস্তুত ও সক্রিয় রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। 
সংগঠনের নেতা জাকির চৌধুরীর সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদের তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমানত হোসেন ও রেজাউল আজাদ ভূঁইয়াসহ সংগঠনের নেতারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সফরের বিভিন্ন কর্মসূচিতে সুশৃঙ্খল অংশগ্রহণ, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমনকে সামনে রেখে প্রবাসে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক বিভেদ এড়িয়ে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।
কর্মিসভায় বক্তারা বলেন, তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রবাসী বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালীন বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]