দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে : জামায়াত আমির

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩ , অনলাইন ভার্সন
দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সে জন্য শ্রমবাজার সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলব আমরা। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোন উদ্যোগ মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মানব না। এটা তাদের প্রতি জুলুম করা হবে। ডিজিটাল সিকিউরিটি আইন যদি জনগণের মুখকে বন্ধ করার জন্য করা হয় তা মেনে নেওয়া হবে না। 

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]