​ইসি সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সালের ৬ জুনের আগে শেষ করতে হবে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০ , অনলাইন ভার্সন
কবে থেকে স্থানীয় নির্বাচন শুরু হতে তা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আগামী বছরের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানালেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এ সময় নির্বাচন কমিশনার ইঙ্গিত দেন, ইতোমধ্যে ইউপি নির্বাচন নিয়ে সম্ভাব্য যে সময়সূচি জানিয়েছিল, তা থেকে সরে আসতে হতে পারে বিভিন্ন পরীক্ষার কারণে। কমতে পারে ভোটের ধাপও। পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ্য রাখা হবে।

যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে এ সময় উল্লেখ করেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সাথে বৈঠকে সবাই ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে একই মত দেন বলে জানিয়েছেন তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]