​স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৭:১৮ , অনলাইন ভার্সন
বিশ্বকাপের চলতি আসরে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র এবং আজ হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে নকআউট পর্বের পথে একধাপ এগিয়ে গেল ব্রাজিল।

দলের হয়ে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার।  

নেইমার ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারণে বিশ্বকাপের চলতি আসরে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।

আজ হাইতির বিপক্ষে খেলা শেষে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।

প্রসঙ্গত. গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিকে গ্রেড টু ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। 

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]