যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহজনক ও প্রতারণামূলক অনলাইন যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
দূতাবাস বলেছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে কখনো অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কার্ড নম্বরসহ যেকোনো সংবেদনশীল আর্থিক তথ্য রয়েছে।
প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে দূতাবাস দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে। কেউ মার্কিন কূটনীতিকের পরিচয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো প্রলোভন, অনুরোধ বা প্রস্তাবের ক্ষেত্রে আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকতে হবে। এসব প্রোফাইলের মাধ্যমে কেউ যোগাযোগ করলে কোনো অর্থ পাঠানো বা ব্যক্তিগত আর্থিক তথ্য দেওয়া উচিত নয়।
সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি ও প্রতারণামূলক যোগাযোগ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতারকদের কোনো ধরনের অনুরোধে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঠিকানা/এসআর