পার্কে নয় নদী সৈকতে অপেক্ষায় থাকি,
রুপালি ঢেউয়ের সঙ্গে নীরব চোখাচোখি।
আঁকাবাঁকা তার চলা, আমার হাল সোজা,
ঝড়-বাদলেও আমার মতো আমার বোঝা।
প্রত্যাশায় গুনগুন করি জলতরঙ্গে নয়,
সবিনয়ে অনুমেয় ছন্দের বিলম্বিত লয়।
নদীর আছে দু’কূল ভরা উর্বরা পলি,
আমার আছে আগ্রহ তাই নিয়ে পথ চলি।
বিদ্যুৎ চলে গেলে লেন্টনের আলো আছে,
এতটুকু আলোয় আগামীকে পাই কাছে।
জীবনের বোঝাপড়া ক্যালকুলাসে নয়,
সহজ অঙ্কের মাঝেই জীবনের নির্ণয়।
রুপালি ঢেউয়ের সঙ্গে নীরব চোখাচোখি।
আঁকাবাঁকা তার চলা, আমার হাল সোজা,
ঝড়-বাদলেও আমার মতো আমার বোঝা।
প্রত্যাশায় গুনগুন করি জলতরঙ্গে নয়,
সবিনয়ে অনুমেয় ছন্দের বিলম্বিত লয়।
নদীর আছে দু’কূল ভরা উর্বরা পলি,
আমার আছে আগ্রহ তাই নিয়ে পথ চলি।
বিদ্যুৎ চলে গেলে লেন্টনের আলো আছে,
এতটুকু আলোয় আগামীকে পাই কাছে।
জীবনের বোঝাপড়া ক্যালকুলাসে নয়,
সহজ অঙ্কের মাঝেই জীবনের নির্ণয়।