দুটি হৃদয়ের মেলবন্ধনে
ফুলচন্দনের বৃষ্টি দিয়ে
বিয়ে নামের সুখপাখিটি
ঘরে আসে উড়ে।
কন্যাদাতার চোখ মুছিয়ে
শান্তি সুখের পরশ নিয়ে
লাল টুকটুকে শাড়ি পরে
বধূ আসে ঘরে।
মায়ের চোখের স্বপ্ন দিয়ে
পিতার কাঁধের ঘাম ঝরিয়ে
সন্তান সুখের স্বপ্ন নিয়ে
যদি আসে বধূ।
মায়ের আদর পিতার মায়া
স্নেহ ছায়ার ছাতা দিয়ে
বধূর মাথায় হাত বুলালে
সংসারে আসে মধু।
অবহেলা অনাদর অত্যাচার অবিচল
বউ-শাশুড়ির যুদ্ধ দিয়ে
বদনামের ফুল ছিটালে
সংসারে আসে দুখ।
বিশ্বাসের পাহাড় সুমিষ্ট ব্যবহার
মায়ের আঁচলে শান্তি খুঁজে
সুখে-দুঃখে মিলেমিশে
বিয়ে মানে সুখ।
বাঙালি কন্যা সুখের বন্যা
বিয়ের পিঁড়িতে বসে তুমি
আলতা দিয়ে পা রাঙিয়ে
করেছ তুমি বিয়ে।
নিজের যত্নে স্বামীর রত্নে
পরনিন্দা পরচর্চার পা মাড়িয়ে
দাঁড়াও তুমি মাথা উঁচিয়ে
যোগ্যতার শক্তি দিয়ে।
ফুলচন্দনের বৃষ্টি দিয়ে
বিয়ে নামের সুখপাখিটি
ঘরে আসে উড়ে।
কন্যাদাতার চোখ মুছিয়ে
শান্তি সুখের পরশ নিয়ে
লাল টুকটুকে শাড়ি পরে
বধূ আসে ঘরে।
মায়ের চোখের স্বপ্ন দিয়ে
পিতার কাঁধের ঘাম ঝরিয়ে
সন্তান সুখের স্বপ্ন নিয়ে
যদি আসে বধূ।
মায়ের আদর পিতার মায়া
স্নেহ ছায়ার ছাতা দিয়ে
বধূর মাথায় হাত বুলালে
সংসারে আসে মধু।
অবহেলা অনাদর অত্যাচার অবিচল
বউ-শাশুড়ির যুদ্ধ দিয়ে
বদনামের ফুল ছিটালে
সংসারে আসে দুখ।
বিশ্বাসের পাহাড় সুমিষ্ট ব্যবহার
মায়ের আঁচলে শান্তি খুঁজে
সুখে-দুঃখে মিলেমিশে
বিয়ে মানে সুখ।
বাঙালি কন্যা সুখের বন্যা
বিয়ের পিঁড়িতে বসে তুমি
আলতা দিয়ে পা রাঙিয়ে
করেছ তুমি বিয়ে।
নিজের যত্নে স্বামীর রত্নে
পরনিন্দা পরচর্চার পা মাড়িয়ে
দাঁড়াও তুমি মাথা উঁচিয়ে
যোগ্যতার শক্তি দিয়ে।