শরৎ এসে গগন হাসে
ভাসে মেঘে ভেলা,
আকাশজুড়ে শ্বেত-শ্যাম বর্ণে
করে দেখো খেলা।
বলে শরৎ বর্ষাকালকে
তোমার যাবার পালা।
নাও পরে নাও কদম পুষ্পের
বৃষ্টিভেজা মালা।
বিদায় অন্তিমলগ্নে বর্ষা
অখিল বিরস করে,
টিপটিপ জলের ফোঁটা হয়ে
সারাটা ক্ষণ ঝরে।
কী মনোরম সোনালি রোদ
শরৎ ঋতু ঘিরে,
কাশফুল হাসে হেলে-দুলে
বাঁকা নদের তীরে।
ফুটবে বকুল কামিনী ফুল
শিউলি পুষ্পের মেলা,
শিশির জমবে ভোরের ঘাসে
রশ্মি করবে খেলা।
নারকেল কুড়া চালের গুঁড়া
পাকা তালের পিঠা,
কী মজাদার লাগবে খেতে
আহা! কী যে মিঠা।
ভাসে মেঘে ভেলা,
আকাশজুড়ে শ্বেত-শ্যাম বর্ণে
করে দেখো খেলা।
বলে শরৎ বর্ষাকালকে
তোমার যাবার পালা।
নাও পরে নাও কদম পুষ্পের
বৃষ্টিভেজা মালা।
বিদায় অন্তিমলগ্নে বর্ষা
অখিল বিরস করে,
টিপটিপ জলের ফোঁটা হয়ে
সারাটা ক্ষণ ঝরে।
কী মনোরম সোনালি রোদ
শরৎ ঋতু ঘিরে,
কাশফুল হাসে হেলে-দুলে
বাঁকা নদের তীরে।
ফুটবে বকুল কামিনী ফুল
শিউলি পুষ্পের মেলা,
শিশির জমবে ভোরের ঘাসে
রশ্মি করবে খেলা।
নারকেল কুড়া চালের গুঁড়া
পাকা তালের পিঠা,
কী মজাদার লাগবে খেতে
আহা! কী যে মিঠা।