তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আমানউল্লাহ আমান

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ , অনলাইন ভার্সন
জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এই কমটি গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

নূরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নূরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হউক।’

কমিটির অন্য সদস্যরা হলেন ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মো. আশরাফ উদ্দিন (নরসিংদী -৫), মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মো. মজিবুর রহমান (গাজীপুর-১), নিলোফার চৌধুরী মনি (মহিলা আসন-১০), ফাহমিদা হক (মহিলা আসন-১৮), মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) ও মোসা. নাজমুন নাহার (মহিলা আসন-৪০)।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]