ইরানে বন্দর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ , অনলাইন ভার্সন
ইরানের বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কেশমের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কেশমের হরমুজ প্রণালি থেকেও চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে বন্দর আব্বাস যে হরমোজগান প্রদেশে অবস্থিত, সেখানকার রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপকর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা ঘটনার বিষয়ে খবর পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]