​মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ , অনলাইন ভার্সন
ইউক্রেনে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যে কোনো শান্তি প্রচেষ্টায় ভারত ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন মোদি।

পুতিনকে ‘আমার বন্ধু’ সম্বোধন করে মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে মানবতা এক ধাপ পিছিয়ে যায়। অন্যদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ পুরো মানবতার জন্য নতুন আশার সৃষ্টি করে।

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

তিনি বলেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধের অবসান ঘটাতে হবে, শত্রুতা বন্ধ করতে হবে। আমাদের ঠিক এই দিকেই এগোতে হবে।’

মোদি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে ভারত সমর্থন করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পথেই এগিয়ে যাচ্ছি।’

বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কতটা এগিয়েছে, সে বিষয়ে মোদিকে অবহিত করেছেন পুতিন।

রাশিয়া ইউক্রেনে নিজেদের সামরিক কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ভারত ও চীন রাশিয়ার অন্যতম বড় জ্বালানি তেল ক্রেতা। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা মস্কোর রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সূত্র: রয়টার্স

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]