​সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২০:০৩ , অনলাইন ভার্সন
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে কর্মকর্তাদেরকে। এই ঘোষণার পর নিজেদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন দেশটির অনেক কর্মকর্তা। ১৮ জুন (বৃহস্পতিবার) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্য স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ছেন। অন্যদিকে আরেক কর্মকর্তা ফোনগুলো ভেঙে ফেলছেন।

আদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর ওপর আইনি ও শরিয়া উভয় দণ্ড আরোপ করা হবে।

এতে আরও বলা হয়েছে, আদেশ থেকে কোনোরকম ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা অনুমতি লাগবে। 

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আদালতের এই আদেশ বর্তমানে ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় কেবল সরকারি কর্মকর্তাদের ওপর এটি কার্যকর করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]