ফ্রান্সে ঢাকা ক্লাবের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬, ০০:৫৬ , অনলাইন ভার্সন
আহমেদ জুনেদ ফারহান, ফ্রান্স থেকে
 ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীর সংগঠন ঢাকা ক্লাব ফ্রান্স’র  নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্দ এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় ২০২৬-২৭ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সভায় নির্বাচন কমিশনের প্রধান ও দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, প্রথম অধিবেশনে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সংগঠনের সাবেক সদস্যদের কাউন্সিলর হিসেবে রেখে তাদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। একাধিক প্রার্থী না থাকায় কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচন কমিশনের মাধ্যমে একটি আংশিক কমিটি গঠন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আক্কাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাজাহান শারু। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সরকার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউর রহমান আকাশ।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা সমিতির সভাপতি আলী আজম খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সিনিয়র সহসভাপতি ফিরোজ লস্কর, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি এস এম মাসুদ রানা, মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সহসভাপতি মনির মোল্লা এবং দোহার-নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা আসাদুজ্জামান সুমন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের সংবিধানও পাঠ করে শোনানো হয়।

নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত ২০২৬-২৭ মেয়াদের আংশিক কমিটিতে রয়েছেন—

সভাপতি : হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি : রিপন মজুমদার, সহসভাপতি : সাইফুল ইসলাম, মাসুদ পাঠান, অসিত ঘোষ, মাহবুব খান ও সায়েম মো. হোসেন, সাধারণ সম্পাদক : আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক : জাহিদুল ইসলাম সুইট, বিজয় বাইন, ডি. যে. রাফি, বাবু, ইকবাল হোসেন শাহিন, হৃদয় রহমান, শিশির রুবেল, প্রিন্স ও আল আমিন, সাংগঠনিক সম্পাদক : মির্জা সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক : সেলিম হোসেন, অপু ঢালী, আমিনুল হক মাটি, মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, রফিকুল বেপারী, মোস্তাক আহমেদ, তৌহিদুর রহমান ও মানা হোসেন, প্রচার সম্পাদক : মাহমুদুল হাসান, উপ-প্রচার সম্পাদক : রাসেল হোসেন, অর্থ সম্পাদক : সালাম তালুকদার এবং মহিলা সম্পাদিকা : শারমিন সুলতানা।

নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলী আক্কাস বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঢাকা ক্লাব ফ্রান্স আরও সক্রিয়ভাবে কাজ করবে। বিশেষ করে, ফ্রান্সে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তারা নতুন কমিটির কার্যক্রমে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]