নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬, ১৩:৩৯ , অনলাইন ভার্সন
নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি। পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ২২ আগস্ট (শনিবার) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোঠায়। যদি এসব জায়গায় নারীদের মনোনয়ন দেওয়া হতো, তাহলে তারা পার্লামেন্টে আসতে পারতেন।

তিনি আরও বলেন, একটি আসনে তিনজনের মধ্যে একজন নারী প্রার্থী থাকলে তাকে কখনোই প্রমোট করা হয় না। পদে পদে বাধা আসলেও বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]