যে করেই হোক একটি দোকান আমি খুলব,
বেশি নয় পণ্য রাখব শুধু দুটো,
যদিও মূলধন নেই কানাকড়ি ফুটো।
সময় আর পরিশ্রম শতভাগ দিব।
পণ্য দুটো ‘ভালোবাসা’ আর একমুঠো ‘বিশ্বাস’
ব্যবসার ধরন হয়তো একটু আলাদা,
ক্রেতার হবে সমাগম আশায় বুক বাঁধা।
চাহিদা নাকি আছে বেশ পেয়েছিও আশ্বাস।
দোকান আমার করবে না চকচক হবে সাদামাটা,
নানা রঙের বাতিতে করবে না ঝলমল,
সততা আর বিনয়ই হবে আমার বল।
পণ্য ক্রয়ে হবে শুদ্ধ যদি কারও থাকে বিষে ভরা মনটা ॥
বেশি নয় পণ্য রাখব শুধু দুটো,
যদিও মূলধন নেই কানাকড়ি ফুটো।
সময় আর পরিশ্রম শতভাগ দিব।
পণ্য দুটো ‘ভালোবাসা’ আর একমুঠো ‘বিশ্বাস’
ব্যবসার ধরন হয়তো একটু আলাদা,
ক্রেতার হবে সমাগম আশায় বুক বাঁধা।
চাহিদা নাকি আছে বেশ পেয়েছিও আশ্বাস।
দোকান আমার করবে না চকচক হবে সাদামাটা,
নানা রঙের বাতিতে করবে না ঝলমল,
সততা আর বিনয়ই হবে আমার বল।
পণ্য ক্রয়ে হবে শুদ্ধ যদি কারও থাকে বিষে ভরা মনটা ॥