​রাষ্ট্রপতি নির্বাচনে সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ , অনলাইন ভার্সন
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তাকে দাপ্তরিক সহায়তা দিতে ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্ধারিত ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দায়িত্ব পালন করবেন তারা।

১. নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

২. যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।

৩. উপসচিব রাশেদুল ইসলাম। 

৪. পরিচালক মো. সাইফুল ইসলাম।

৫. উপসচিব মোহাম্মদ মনির হোসেন। 

৬. উপসচিব মুনীর হোসাইন খান।

৭. প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

৮. সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান। 

৯. সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ।

১০. সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ।

১১. সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া। 

১২. একান্ত সচিব এ এস এম জাকির হোসেন।

১৩. একান্ত সচিব এস এম হাবিবুর রহমান।

১৪. সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। 

১৫. সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম। 

১৬. একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। 

১৭. সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত। 

১৮. একান্ত সচিব রৌশন আরা বেগম।

১৯. সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা।

২০. সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. ইকবাল হাসান।

এর আগে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]