পিতা হচ্ছেন সংসারের অধিপতি বা অভিভাবক। সন্তান-সন্ততির রক্ষাকর্তা। সংসারকে স্বয়ংসম্পন্ন, সর্বসুন্দর আঙ্গিকে সাজিয়ে সুখী ও সমৃদ্ধ করার জন্য পিতার ভূমিকা অপরিসীম। অভাবমুক্ত ও দারিদ্র্যমুক্ত নির্ভেজাল উপার্জনের মাধ্যমে পিতা চান সংসারকে সমৃদ্ধ করতে। কোরআনুল কারিমে বহু স্থানে পিতামাতার প্রতি সদয় ও সম্মান প্রদর্শন করা এবং তাঁদের সবকিছুর ঊর্ধ্বে গুরুত্ব দিয়ে অকৃত্রিম ভালোবাসা প্রদর্শনের নির্দেশ দান করা হয়েছে। পিতা-মাতার পায়ের নিচে জান্নাত : বিশ্বনবী (সা.) পিতামাতার প্রতি সদয়, সহানুভূতিশীল ও ভালোবাসা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। তেমনি অসংখ্য হাদিসে বিশ্বনবী (সা.) পিতামাতার প্রতি সবকিছুর ঊর্ধ্বে গুরুত্বারোপ করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, জাহেমাহ আস-সুলামি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর নিকটে এলাম জিহাদে যাওয়ার উদ্দেশ্যে পরামর্শ করার জন্য। তিনি আমাকে বললেন, তোমার কি পিতা-মাতা আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি তাদের নিকটে থাকো। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই জান্নাতের দুয়ার হলো পিতা। পিতাকে অগ্রভাগে রেখেই জান্নাতে প্রবেশ করতে হবে। অর্থাৎ মায়ের পদতলে সন্তানের স্বর্গ আর বাবা হলেন তার ছায়া। আল্লাহ সেই পিতামাতাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, যাঁদের সুসন্তান মাতাপিতার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল, সদয় ও বিনয়ী।
অন্য একটি বর্ণনায় এসেছে, জাহেমাহ আস-সুলামি রাসুলুল্লাহ (সা.)-এর ডান দিক থেকে ও বাম দিক থেকে দুবার এসে বলেন, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাত কামনা করি। জবাবে বিশ্বনবী (সা.) বললেন, তোমার মা কি বেঁচে আছেন? তিনি বললেন, জি হ্যাঁ। রাসুল (সা.) বললেন, তাঁর কাছে ফিরে যাও। তাঁর সঙ্গে সদাচরণ করো।
কেননা সন্তানের জীবনে বাবা হলেন নির্ভরতার সবচেয়ে বড় আশ্রয়। সন্তানের সব ভালো-মন্দের ছায়াস্বরূপ একজন বাবা নিঃস্বার্থভাবে তাঁর জীবনের সব সুখ-দুঃখ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানানোর সর্বোচ্চ চেষ্টা করেন। এ কারণেই বাবার প্রতি সন্তানের ভালোবাসা থাকতে হবে অকৃত্রিম ও চিরন্তন।
সন্তানের যেকোনো সমস্যার সমাধান করে, উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে অনেক বাবা জীবনের সর্বস্ব সম্পদ বিসর্জন দিতে কুণ্ঠিত হন না। সর্বাবস্থায় সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। নিজেরা না খেয়ে প্রতিটি মা ও বাবা সন্তানের খাবার জোগাড় করেন।
এ প্রসঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি হৃদয়ে ধারণ করে এখনো বেঁচে আছি। আমি ছোটবেলা থেকেই অনেকটা নরম প্রকৃতির, কিন্তু ভীষণ অভিমানী ও জেদি স্বভাবের। একইভাবে অনেকটা নিরীহ প্রকৃতির। আমি কাউকে যেমন ডিস্টার্ব করি না, তেমনি বিনা কারণে কেউ আমার ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করুক, সেটাও আমি চাই না। আমার ইমিডিয়েট বড় ভাই এবং বোনের সঙ্গে ঝগড়া লেগে থাকত। পড়ার টেবিলে কিংবা খেলার সামগ্রী নিয়েই বেশির ভাগ সময় বিবাদ বাধত। বড় ভাইয়ের প্রতি আমার রাগ হতো। ছোটবেলায় তিনি আমার পছন্দের জিনিস নিয়ে নিতেন। মাঝেমধ্যে আমার জমানো টাকা তিনি নিয়ে যেতেন।
আমার টাকা জমানোর অভ্যাস ছিল। কখনো বাবার নিকট কিংবা যেকোনো সোর্স থেকে গিফট অথবা টাকা পেলে সংরক্ষণ করতাম। বড় ভাই আমার অজান্তে তা নিয়ে খরচ করতেন। কিন্তু জিজ্ঞেস করলে অস্বীকার করতেন। ঝামেলাটা তখনই লাগত। কিন্তু যা কিছুই ঘটত, মায়ের কাছে বলে দিতাম। যেহেতু আমি আমার মায়ের কাছে সব সময় থাকার চেষ্টা করতাম। তিনি আমার যেকোনো সমস্যার সমাধানের পথ খুলে দিতেন। বাবার নিকট থেকে খুইয়ে যাওয়া টাকা মা আমাকে আদায় করে দিতেন।
আমার বাবা কখনো আমার ওপর রুষ্ট হননি। তাঁর নির্দেশ আমি পালন করতে দ্বিধা করতাম না। সর্বোচ্চ শিক্ষাদানের বিষয়ে তিনি যেমন ছিলেন আশাবাদী, তেমনি কখনো আমার পছন্দকে উপেক্ষা করতেন না। তবে যা করলে খারাপ হবে, সেসব বিষয় থেকে দূরে থাকার নির্দেশনা দিতেন।
আমার ভাই সব সময় উচ্চাভিলাষী মানসিকতা পোষণ করতেন। লেখাপড়ার প্রতি মনোযোগী ছিলেন না। তরুণ বয়সে তিনি দুর্দান্ত ডানপিটে ছিলেন। দামি পোশাক-আশাকের প্রতি তিনি খুব আগ্রহী ছিলেন। উঠতি বয়সের বন্ধুদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আড্ডায় নিজেকে জড়িয়ে রাখতেন। এ কারণে বাবার ধরাছোঁয়ার বাইরে থাকার চেষ্টা করতেন। সংসারে অনেক সময় বাবার ক্ষমতার বাইরেও তাঁর চালচলনে উচ্চাকাক্সক্ষা সীমা ছাড়িয়ে যেত। নিজের খরচের টাকা হাতে পাওয়ার পরও অতিরিক্ত যেমন মায়ের কাছ থেকে নিতেন, অনেক সময় বাবার পকেট থেকে কিংবা আলমারি থেকে মা-বাবার অনুমতি ছাড়া টাকা চুরি করে নিয়ে গা-ঢাকা দিতেন। তিনি অপচয় করার মধ্য দিয়ে হয়তো মজা পেতেন। পরে অবশ্য মায়ের আঁচলে আমাদের ঠাঁই হতো। মা সবকিছুই ভুলে যেতেন। মায়ের স্নেহ-পরশে সবাইকে আগলে রাখতেন।
তবে অনেক দিক থেকে তিনি (ভাইয়া) আমার চেয়ে ভালো। তাঁর সাহস যেমন ছিল, তেমনি ন্যায়-অন্যায়ের ধারও ধরতেন না। যেটা ভালো মনে করতেন, দৃঢ়তার সঙ্গে তা-ই করতেন। অনেকের কাছে বেপরোয়া মনে হলেও মুখের ওপর কথা বলে ফেলতেন। তাঁর জীবনের সবচেয়ে মহৎ কাজ হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এসএসসি ফাইনাল ইয়ারের সময় একাত্তর সালের নভেম্বরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। আমার বাবা শুধু এই একটিমাত্র কারণেই ভাইয়াকে গুরুত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বাবার অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কথা এর আগে অন্য লেখায় উল্লেখ করেছি।
যা-ই হোক, আমার মাকে ঘিরেই জীবনের সবকিছু। মায়ের নিকট থেকে দূরে থাকার চিন্তাও আসেনি। কিন্তু বাড়িতে থেকে পড়াশোনা করা অসম্ভব ছিল। বাড়ি থেকে তিন মাইল দূরে গজারিয়ায় ছিল হাইস্কুল। আমার বাবার নির্দেশনায় প্রাইমারি শেষ করার পর হাইস্কুলে পড়ার জন্য বাজারের ঘরে আমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। সপ্তাহে ছুটির পর বাড়ি যেতাম। কখনো বাবাকে জিজ্ঞেস না করে জীবনের কোনো সিদ্ধান্ত নিইনি। ১০৯ বছর আমার প্রাণপ্রিয় বাবা বেঁচেছিলেন। কখনো কারও সঙ্গে আমার বাবার বিবাদ হয়নি।
প্রথম দিকে আমার মায়ের পরশ ছেড়ে থাকতে খুব কষ্ট হতো। পরবর্তীতে ভালো লেখাপড়ার আশায় বাধ্য হয়েই গ্রাম ছেড়ে আমাকে শহরে চলে আসতে হয়েছে।
আমরা জানি, মা ও বাবার যৌথ প্রচেষ্টা এবং বাবার কঠিন পরিশ্রমের মাধ্যমে পরিবারের সুখ-সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। মূলত বাবার ত্যাগ ও অবদানের ফলে অর্থময় করে তোলার অলংকরণ হচ্ছে সন্তান। অপরূপ ভুবনের মানিকরতন প্রিয় সন্তানকে বড় করে তোলার অবিরাম চেষ্টায় বাবা-মায়ের কষ্টসহিষ্ণু ত্যাগের মহিমায় সন্তান একদিন বিখ্যাত হয়। বাবা-মায়ের আরাধ্য সাধনা থাকে, তাঁদের সন্তান যেন সুখে থাকে। ভালোভাবে শান্তিময় জীবন যাপন করে। সন্তানের সুখ-শান্তির মধ্য দিয়েই তাঁদের শত কষ্ট-বেদনা দূরীভূত হওয়ার সুযোগ হয়। সন্তান-সন্ততির স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে একজন বাবা সমাজেরও আদর্শ পিতা হয়ে ওঠেন। অর্থাৎ নিজের সন্তানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একজন আদর্শ পিতা দেশ, সমাজ, সংসারের জন্য মডেল হয়ে উঠতে পারেন এবং তিনিই সবচেয়ে সৌভাগ্যবান।
বাবা হলেন সন্তানের সকল শক্তির উৎস। সন্তানের প্রতি বাবার স্নেহ ও ভালোবাসা পাহাড়ের মতো অটল। তেমনি সন্তানের উচিত বাবার সঙ্গে কথা বলার সময় সর্বোচ্চ নম্রতা বজায় রাখা এবং কোনো ধরনের বিরক্তি প্রকাশ না করা। কোনো অবস্থাতেই বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তাঁর সামনে উচ্চস্বরে কথা বলা কিংবা কোনো অসম্মানজনক আচরণ করা যাবে না। মাতাপিতার প্রতি অবহেলা ও অসম্মান করা যাবে না।
সন্তানকে অবধারিতভাবে মনে রাখতে হবে, বাবাই আমার জীবনের সেরা ও শ্রেষ্ঠতম উপহার। কেননা বাবা নিজের সকল স্বাদ, ইচ্ছা-আকাক্সক্ষা বিসর্জন দিয়ে সর্বদা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য উদ্্গ্রীব থাকেন।
শ্রেষ্ঠ মনীষীদের উক্তি এমনই, ‘পৃথিবীর সব শিক্ষক এক পাল্লায়, আর বাবার জীবনের শিক্ষা অন্য পাল্লায় রাখা হলে বাবার পাল্লাই ভারী হবে।’ অর্থাৎ মা ও বাবাই সন্তানের প্রথম শ্রেষ্ঠতম শিক্ষক।
‘হাজারো সমস্যার মাঝেও যিনি সন্তানকে আগলে রাখেন, তিনিই আমার বাবা।’ আমার বাবা ছিলেন অতি সাধারণ মানুষের মতো। অসম্ভব ধৈর্যশীল ও চাপা স্বভাবের মানুষটি সব সময় ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতেন। সন্তানদের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা; কিন্তু তার বহিঃপ্রকাশ ছিল খুবই কম। তিনি সব শ্রেণির মানুষকে ভালোবাসতেন, তবে শিক্ষিত মানুষ বেশি পছন্দ করতেন।
দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে উজ্জীবিত করে। একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে পারস্পরিক সদাচরণ শেখায়। প্রবল দেশাত্মবোধ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা একটি মহৎ গুণ। সকল প্রকার অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখার জন্য দেশপ্রেমিক মানুষ সব সময় চেষ্টা করে থাকেন। আমার বাবার ভেতর এসব গুণাবলি প্রবলতর ছিল। মহান আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌসের পরমতম স্থানে রাখুন।
এ মুহূর্তে মনে পড়ছে টমাস ম্যালকামের একটি উক্তি, ‘যিনি শুধু সন্তান-সন্ততির জন্য নয়, মানুষ ও দেশের জন্য অবদান রেখে যেতে পারেন, তিনি নিঃসন্দেহে সৌভাগ্যবান।’ পৃথিবীতে এমন মানুষও আছেন, যাদের কোনো সন্তান ছিল না। অনেক ধনাঢ্যবান ব্যক্তি নিজের অর্জিত সমস্ত সম্পদ মানুষের প্রতি উৎসর্গ করেছেন। কিন্তু তাঁদের জীবনকে বিলিয়ে দিয়েছেন অন্য মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ মানুষের স্বার্থে নিজেকে নিবেদিত করার মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও সুনাম প্রতিষ্ঠিত হয়; তা-ই অক্ষয়। এমন মানুষকেই সুসন্তান বলা যায়।
আবার অনেক কুসন্তানের কারণে বাবা-মায়ের ইজ্জত-সম্মান ভূলুণ্ঠিত হয়। কলঙ্ক-কালিমায় ধুলোয় মিশে যায় সকল আশা, স্বপ্ন ও সকল স্বাদ। বর্তমান অবক্ষয়ী সমাজে অনেক পিতামাতা বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলার শিকার হন। মাতাপিতার প্রতি যে সম্মান প্রদর্শন করে না, সে অভিশপ্ত ও ঘৃণিত।
মহানবী (সা.) বলেছেন, তিন শ্রেণির মানুষ অভিশপ্ত এবং মহানবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। তার একটি হলো পিতামাতার প্রতি অবহেলা প্রদর্শন। যে পিতামাতার প্রতি দুর্ব্যবহার করে, সে-ই অভিশপ্ত। আল্লাহ ও রাসুলের অভিশাপের আগুনে জ্বলে সে ছারখার হয়ে যাবে। তার জন্য জাহান্নাম। এমন দুর্ভাগ্য কোনো সন্তানের ভাগ্যে না ঘটুক।
মহান আল্লাহ পাক কোরআনুল কারিমে পিতামাতার প্রতি সদাচরণ, সদয় ও অকুণ্ঠ ভালোবাসার জন্য নির্দেশ দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ‘আর তোমার প্রতিপালক আদেশ করেছেন, তোমরা তাঁকে ছাড়া অন্য কারও উপাসনা করো না এবং তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। তাঁদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাঁদের প্রতি “উহ্” শব্দটিও উচ্চারণ করো না এবং তাঁদেরকে ধমক দিয়ো না। তুমি তাঁদের সঙ্গে নম্রভাবে কথা বলো। আর তাঁদের প্রতি মমতাবশে নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, হে আমার প্রতিপালক! তুমি তাঁদের প্রতি দয়া করো, যেমন তাঁরা আমাকে শৈশবে দয়াপরবশে লালন-পালন করেছিলেন। তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তা ভালোভাবেই জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল।’ (সুরা বনি ইসরাইল : ১৭/২৩-২৫)
পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন ও ভালোবাসার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আর আমরা মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। অতএব, তুমি আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। (মনে রেখো, তোমার) প্রত্যাবর্তনস্থল আমার কাছেই।’ (সুরা লোকমান : ৩১/১৪)
সন্তানকে নিঃশর্ত শ্রদ্ধা ও আস্থা রেখে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে হবে। ছোটবেলায় বাবার শাসন বা বারণ কিংবা বড় হয়ে তাঁদের প্রতিটি উপদেশ সন্তানের জন্য পরম পাথেয়। সন্তানের কাছে বাবা মানেই অসীম সাহস ও আত্মবিশ্বাস। যার বাবা আছে, সেই সবচেয়ে ভাগ্যবান।
পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি প্রদান করে সবার ওপর মা ও বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। নিজের সবটুকু দিয়ে যিনি সন্তানকে বড় করেন, সেই বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে মুখ ফুটে একটিবার ‘ভালোবাসি বাবা’ বলা কিংবা একটু সময় দেওয়া অনেক বেশি অর্থপূর্ণ হতে পারে।
কঠিন সময়ে ছায়া হওয়া : বৃদ্ধ বয়সে বা যেকোনো প্রয়োজনে সন্তানের কাঁধে ভর করা বাবার হাত শক্ত করে ধরা এবং তাঁদের প্রতিটি দায়িত্ব পরম যত্নে পালন করা সন্তানের অন্যতম প্রধান কর্তব্য। ভালোবাসা প্রকাশের কোনো নির্দিষ্ট দিন হয় না, তবে বিশ্বব্যাপী জুন মাসের তৃতীয় রোববার পালিত বাবা দিবসের মতো দিনে অনেকেই বিশেষভাবে বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। কিন্তু সন্তানকে অবশ্যই মনে রাখতে হবে, প্রতিদিনই হবে বাবা দিবস এবং প্রতিদিনই যেন হয় মা দিবস।
পৃথিবীতে মানুষের একবারই আগমন ঘটে। পৃথিবীর রূপ-সুন্দর পরিবেশ, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ আর অফুরান ভালোবাসাকে উপজীব্য করেই মানুষ জীবনকে সার্থক ও অর্থময় করে তুলতে পারে। আবার অনেক অনাকাক্সিক্ষত ব্যর্থতার গ্লানিতে কোনো কোনো জীবন দুঃসহ হয়ে ওঠে এবং সেই জীবন কারও কাম্য নয়। আমাদের প্রতিপাদ্য হচ্ছে আদর্শ বাবা-মা আর আদর্শ সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। সন্তানের সুখ-শান্তির জন্য যে বাবা-মা জীবনের সর্বস্ব বিলীন করেন, অনেক কষ্ট সহ্য করে যে পিতা কিংবা মাতা সন্তানকে বড় করলেন; সেই পিতা-মাতাকে অবহেলা করা গুরুতর অপরাধ এবং মহাপাপ। বিষয়টি যেমন মনে রাখা উচিত, তেমনি একজন পিতাকেও তার সন্তানকে সত্যনিষ্ঠতা এবং মানুষরূপে গড়ে তোলার বিষয়ে গুরুত্বশীল হতে হবে।
আমাদের সমাজে এমন উচ্চাভিলাষী অভিভাবক আছেন, যারা তাঁদের কুসন্তানের দোষ-ত্রুটি সম্পর্কে অবগত হওয়ার পরও অন্যায়, অপরাধমূলক কার্যক্রম থেকে নিবৃত করেন না। বরং প্রশ্রয় দিয়ে থাকেন। এমনটি হওয়া কিংবা করা উচিত নয়। মনে রাখা উচিত, মাতা-পিতার আদর-সোহাগে যেন সন্তানের জন্য স্বর্গের পথ তৈরি হয়। কোনো বদনাম, কৌলিন্য আর অকল্যাণের মাধ্যমে যেন সর্বনাশা নরকের দিকে ধাবিত না হয়।
বাবা-মায়ের কাছে সন্তান হচ্ছে সবচেয়ে উৎকৃষ্টতম ফসল। সন্তানকে কখনোই তাঁরা খারাপ মনে করেন না। এ প্রসঙ্গে কাডেন্টিস বলেন, ‘কোনো পিতামাতাই তার সন্তানকে কুৎসিত মনে করেন না।’ একজন মহৎ বাবা চিরকাল সুসন্তানের মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবেন। আর টমাস আটওয়ের উক্তি হচ্ছে, ‘আমি চিরবিদায় নিচ্ছি না, আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব বহুদিন।’
এ জন্য সন্তানকে মাতা-পিতার জন্য চিরদিন নিবেদিত থাকতে হবে। তাঁদের সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে সন্তানের প্রতি যে চিরায়ত, চিরন্তন ভালোবাসা আছে, তা হচ্ছে মাতাপিতার ভালোবাসা। তাঁদের ভালোবাসার কাছে আর কোনো কিছুই তুলনীয় নয়।
মিতব্যয়িতা ছিল আমার বাবার জীবনের এক অনন্য বৈশিষ্ট্য। তিনি প্রয়োজনের অতিরিক্ত কখনো খরচ করেননি। বাহুল্য তিনি মোটেই পছন্দ করতেন না। নতুন কোনো পোশাক উপহার দিলে তিনি সহজে পরতে চাইতেন না। বাবা হাসিমুখে বলতেন, ‘আমার তো অনেক পোশাক আছে। আবার কেন, এত কিছু কেনার দরকার ছিল না।’
বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা পৃথিবীর সবচেয়ে সুন্দর, গভীর এবং পবিত্র সম্পর্কের একটি। মা যেমন স্নেহের আঁচল দিয়ে সন্তানকে আগলে রাখেন, তেমনি বাবা বটবৃক্ষের মতো মাথার ওপর ছায়া দিয়ে পুরো পরিবারকে রক্ষা করেন।
সন্তানের জীবনে বাবার ভূমিকা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার ত্রুটি করা যাবে না। কেননা সন্তানের নিরাপত্তার প্রধান হলেন বাবা। যেকোনো বিপদে, ভয়ে বা সংশয়ে বাবার হাতটি ধরাই সন্তানের সবচেয়ে বড় ভরসা। যাঁদের মা-বাবা আছেন, তাঁদের বাবার উপস্থিতি সন্তানকে জীবনের কঠিন পথগুলোতেও সাহসের সঙ্গে চলতে শেখায়। কেননা সন্তানের সর্বোচ্চ রক্ষাকর্তা হলেন বাবা। আগেই উল্লেখিত হয়েছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকে পাহাড়ের মতো অটুট। সন্তানের জন্য নীরব আত্মত্যাগের মধ্য দিয়ে একজন বাবা তাঁর জীবনের সব শখ-আহ্লাদ আর আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদা সচেষ্ট থাকেন। বাবা হয়তো মুখে কখনো বলেন না, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে তিনি কতটা ক্লান্ত! কিন্তু বাবার স্নেহ ও নির্মল আচরণ কিংবা জীর্ণ ও শীর্ণকায় দেহের খসখসে হাত আর কপালে চিন্তার ভাঁজ সন্তানের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দেয়। বাবার প্রতি শ্রদ্ধা শুধু মুখে ‘সম্মান’ প্রকাশ করা নয়। পিতার আদর্শকে বুকে ধারণ করা সন্তানের অত্যাবশ্যকীয় কর্তব্য। সন্তানের উচিত বাবার আদর্শ, আশীর্বাদ, সততা ও পরিশ্রমের মূল্য দেওয়া। কোনো আচরণে তিনি যেন কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখাই হলো আসল শ্রদ্ধা। সন্তানের জন্য শাসন ও দিকনির্দেশনা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাবার শাসন হয়তো কখনো কখনো সন্তানের নিকট কঠিন মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে সন্তানকে জীবনের সঠিক পথে চালিত করার আকুলতা। বড় হয়ে সন্তান যখন সফল হয়, তখন সে বুঝতে পারে বাবার সেই শাসনের মূল্য কতটা বেশি ছিল। একজন বাবা হয়তো বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে সন্তানের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হন। মূলত সেটাই সন্তানের কল্যাণের প্রধানতম অবলম্বন এবং পরিত্রাণের উপায়। বাবা সন্তানকে হৃদয়ের মণিকোঠায় লালন করেন সারা জীবনের জন্য। বাবার প্রতি সন্তানের ভালোবাসা শুধু কোনো বিশেষ দিনে (যেমন বাবা দিবস) সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রতিদিন, প্রতিনিয়ত বাবার খোঁজখবর নিয়ে সার্বক্ষণিক পিতার প্রতি শ্রদ্ধাবনত হয়ে তাঁর প্রতি অধিক যত্নশীল থাকা উচিত। কেননা বাবাই হলেন সন্তানের নিঃশব্দ কান্ডারি, যিনি নিজে আড়ালে থেকে সন্তানকে সাফল্যের শিখরে পৌঁছে দেন।
জীবিত কিংবা অবর্তমানে সর্বদা বাবার ছায়াতলে যেন সন্তানের ঠাঁই হয়। সন্তান যেন সর্বোচ্চ মর্যাদার আসনে বাবাকে স্থান দেন। আমরা যেন কখনো পিতামাতাকে ভুলে না যাই। শুধু একটি নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি দিন হোক ‘বাবা দিবস’।
লেখক : কবি ও প্রাবন্ধিক।