​নির্বাহী আদেশে প্রভাব পড়বে বাংলাদেশি কমিউনিটিতে

শিশুদের টিকা আলাদা সময়ে দেওয়ার পক্ষে ট্রাম্প, বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬, ১২:২২ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রে শিশুদের নিয়মিত টিকাদান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিশুদের একাধিক টিকা একই সময়ে বা সমন্বিতভাবে দেওয়ার বদলে আলাদা আলাদা চিকিৎসা-ভিজিটে দেওয়ার পক্ষে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
নতুন এই নির্দেশনায় বিশেষভাবে হাম, মাম্পস ও রুবেলার বিরুদ্ধে ব্যবহৃত বহুল প্রচলিত এমএমআর টিকাকে তিনটি পৃথক টিকায় ভাগ করার বিষয়টি উৎসাহিত করা হয়েছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে হাম, মাম্পস ও রুবেলার পৃথক টিকা নিয়মিত ব্যবহারের জন্য বাজারে নেই। 
এদিকে, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার স্কুলে যাওয়া শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রয়েছেন। নির্বাহী আদেশের কারণে ভবিষ্যতে ফেডারেল সুপারিশ বা অঙ্গরাজ্যের নিয়মে পরিবর্তন এলে শিশুদের টিকার সময়সূচি, স্কুলে ভর্তির স্বাস্থ্যগত শর্ত এবং চিকিৎসকের পরামর্শেও তার প্রভাব পড়তে পারে। তবে নতুন নির্দেশনা জারি হওয়ার অর্থ এই নয় যে বর্তমানে নির্ধারিত টিকা বন্ধ হয়ে গেছে কিংবা অভি-ভাবকদের নিজেদের সিদ্ধান্তে সন্তানের টিকার সময়সূচি পরিবর্তন করা উচিত।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো পরিবর্তনের আগে শিশু বিশেষজ্ঞ বা পারিবারিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই নিরাপদ।
হোয়াইট হাউজের ভাষ্য অনুযায়ী, সরকারের লক্ষ্য শিশুদের টিকা গ্রহণের ক্ষেত্রে অভি-ভাবকদের আরও 'নমনীয়তা' দেওয়া এবং টিকার কার্যকারিতা ও সম্ভাব্য প্রভাব নিয়ে আরও গবেষণার সুযোগ সৃষ্টি করা।
নির্বাহী আদেশে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে টিকা নিয়ে গবেষণা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভব হলে শিশুদের জন্য একাধিক রোগ প্রতিরোধী সমন্বিত টিকার পরিবর্তে পৃথক টিকা দেওয়ার পদ্ধতি বিবেচনার কথা বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে ইতোমধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, একটি শিশুকে একই চিকিৎসা-ভিজিটে প্রয়োজনীয় কয়েকটি টিকা দেওয়ার পরিবর্তে যদি বারবার চি-কিৎসকের কাছে যেতে হয়, তাহলে অনেক পরিবার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট বাদ দিতে পারে। এতে নির্ধারিত সময়ে টিকার পূর্ণ ডোজ না পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে এবং হামসহ প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়ার সুযোগ বাড়তে পারে।
বিশেষ করে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে, যখন যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ নিয়ে জনস্বাস্থ্য কর্মকর্তারা উদ্বিগ্ন এবং দেশটির দীর্ঘদিনের 'সবধংষবং বষরসরহধঃরড়হ' মর্যাদা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এমএমআর হলো একটি সমন্বিত টিকা, যা একটি ইনজেকশনের মাধ্যমে তিনটি সংক্রামক রোগ হাম, মাম্পস এবং রুবেলা থেকে সুরক্ষা দেয়।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এই টিকা ব্যবহার করা হচ্ছে।
ট্রাম্প অবশ্য দীর্ঘদিন ধরেই একসঙ্গে একাধিক টিকা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলছেন। তিনি টিকা ও অটিজমের সম্ভাব্য সম্পর্ক নিয়েও বারবার অনুসন্ধানের কথা বলেছেন। তবে বৃহৎ পরিসরের বৈজ্ঞানিক গবেষণায় টিকা, বিশেষ করে গগজ টিকা, অটিজম সৃষ্টি করেড় এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি বা শিশুদের জন্য বাধ্যতামূলক টিকাদানের অধিকাংশ নিয়ম নির্ধারণ করে অঙ্গরাজ্যগুলো। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ দিয়ে সরাসরি সব অঙ্গরাজ্যের টিকা আইন পরিবর্তন করা যায় না। তবে নতুন আদেশের মাধ্যমে ফেডারেল সরকার অঙ্গরাজ্যগুলোকে তাদের নীতি ও আইন পুনর্বিবেচনায় উৎসাহিত করতে পারে এবং ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর ভবিষ্যৎ টিকা-সংক্রান্ত সুপারিশেও পরিবর্তন আসতে পারে। এ কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত অভিভাবকদের জন্য এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-নিজ নিজ অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ, স্কুল ডিস্ট্রিক্ট এবং সন্তানের চিকিৎসকের বর্তমান নির্দেশনা অনুসরণ করা।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]