​বর্ষা মঙ্গল

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬, ১৭:৩৭ , অনলাইন ভার্সন
তুমি আসবে বলেই সম্ভবত বৃষ্টি থমকে ছিল বহুদিনÑ
আমাদের এই শহরের দরজায়।
ইতিমধ্যে দূরের গাঁ-গঞ্জ থেকে পোড়া মাটির খবর এসেছে ক্রমাগত
উপেক্ষার চোখ আমরা সেসবের ওপর থেকে সরিয়ে নিয়েছি;
এ শহরে আসন্ন বর্ষণ সংক্রান্ত আলাপেই বরং জমেছে আড্ডা
অবশেষে তুমি, সেই বৃষ্টি মাথায় নিয়ে আজ এলে।

দরজার বাইরে এখন তুমুল ভিজছে শহর। ভিজুক নিজের মতন-
তার শরীর ছুঁয়ে এখন অনাবাসী বৃষ্টির উল্লাস ভরে আছে,
পাথরের বুকে বেজে যাক মেঘমল্লার তার নিজস্ব সুরে
তুমি খানিক নিশ্চিন্ত বিশ্রাম নিতে পারো এখন।
তারপর রাত্রের আসরে আজ বিষণ্ন বন্ধুদের ডেকে নেব...
তানসেনের কণ্ঠে সুরের মূর্ছনায় মন্দ্রিত ‘বর্ষা মঙ্গল’,
তুমি এলে বর্ষণমুখর আজ এই ঘনঘোর মেঘের উৎসবে
এসো, আমরা সবাই স্বাস্থ্যপান করি বিমূর্ত বর্ষার।
এসো, আজ রাতভর শুধু বৃষ্টির গান গাই।
-নিউইয়র্ক
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]