রাজনীতি কি ধর্মকর্ম’র ফাঁকে সুযোগ পেলে
শয়তানেরা মাথায় তখন বাঘবন্দী খেলে!
তাদের খেলায় আমিও মাতি, মিলাই হাতে হাত
যাই ভুলে সেই শয়তান এবং আদমের সংঘাত!
শরিয়ত কিংবা মারেফতি জ্ঞানের নানান দিক
প্রয়োগ করি বাতাস বুঝে, কে খুঁজে তার ঠিক?
প্রেম বিষয়ক ‘ছবক’ নেওয়ার হয় না সুযোগ তত
ইচ্ছা হলো ‘ছবক’ নেব করে আমার মতো!
তাই তো সেদিন সুন্দরী এক শাকচুন্নির ছা (?)
সঙ্গে নিয়ে খেলতে গেলাম কুত কুত কুত থা!
কোত্থেকে কী হয়ে গেল লাভের গুড়ে বালি
এক নিমেষে বাহির লেবাস ছিঁড়ে ফালি ফালি!
কিন্তু আমি হাল ছাড়ি না যুক্তি পকেট ভরা
যুক্তি দিয়েই করব প্রমাণ ধরা যে হয় সরা!
বড় বিবি, ছোট বিবি বান্ধবী কি ভাবি
সবাই আমার ভালোবাসার তালা খোলার চাবি!!
শয়তানেরা মাথায় তখন বাঘবন্দী খেলে!
তাদের খেলায় আমিও মাতি, মিলাই হাতে হাত
যাই ভুলে সেই শয়তান এবং আদমের সংঘাত!
শরিয়ত কিংবা মারেফতি জ্ঞানের নানান দিক
প্রয়োগ করি বাতাস বুঝে, কে খুঁজে তার ঠিক?
প্রেম বিষয়ক ‘ছবক’ নেওয়ার হয় না সুযোগ তত
ইচ্ছা হলো ‘ছবক’ নেব করে আমার মতো!
তাই তো সেদিন সুন্দরী এক শাকচুন্নির ছা (?)
সঙ্গে নিয়ে খেলতে গেলাম কুত কুত কুত থা!
কোত্থেকে কী হয়ে গেল লাভের গুড়ে বালি
এক নিমেষে বাহির লেবাস ছিঁড়ে ফালি ফালি!
কিন্তু আমি হাল ছাড়ি না যুক্তি পকেট ভরা
যুক্তি দিয়েই করব প্রমাণ ধরা যে হয় সরা!
বড় বিবি, ছোট বিবি বান্ধবী কি ভাবি
সবাই আমার ভালোবাসার তালা খোলার চাবি!!