দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হলে সমস্যার সমাধান হয়ে যাবে : ভারতীয় হাইকমিশনার

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬, ১৮:৫০ , অনলাইন ভার্সন
দুই দেশের প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ৯ আগস্ট (রবিবার) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি তার অনেক বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব ব্যক্তি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতা—প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—আলোচনা করেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’

তিনি আরও বলেন, ‘আমার পুরো বিশ্বাস, মানুষ এক। সমাধান হবে। এখানে কোনও নেতিবাচক বিষয় নেই, সবই ইতিবাচক।’

দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]