বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬, ১৫:৫৭ , অনলাইন ভার্সন
বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯ আগস্ট (রবিবার) দুপুর দেড়টর দিকে কার্যক্রম উদ্বোধন করে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। তিনি  বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]