দেশে একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬, ১৬:০০ , অনলাইন ভার্সন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮১৮ জন। ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর।

এর আগে, ৫ আগস্ট (বুধবার) একদিনে ৫ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন আক্রান্ত হয় আরও ১ হাজার ৮৩ শিশু।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]