সংলাপ

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬, ১৮:৪০ , অনলাইন ভার্সন
-যাচ্ছো কোথায়?
-যেথায় দু’চোখ যায়

-ফিরবে কখন?
-ইচ্ছে যখন

-চলে এসো, রাগ করো না
-এত সহজে তা হবে না

-কিসের জন্য এত অভিমান?
-বলব কেন? যার নেই কোনো দাম

-তবে শোনো, বলছি যা
-হ্যাঁ শুনছি, বলো কী তা

-থাকতে হলে আমার সাথে
চলতে হবে আমার মতে
-অসৎ সঙ্গে চাই না থাকতে
মিথ্যা দিয়ে জীবন গড়তে

-এত সত্য যাবে না বলা
ঠোঁটে তবে দিব তালা
-ঠোঁট রুখে কি সত্য থামে?
শেষ পর্যন্ত জিতেই নামে।

-তাই বুঝি?
-হ্যাঁ, ঠিক তাই-ই,
ন্যায়ের মশাল হাতে নিয়ে
পদচিহ্ন রেখে যেতে চাই সত্যের পথে
সত্যই হোক জীবনের অঙ্গীকার
মিথ্যার সব দ্বার উড়ে যাক রথে।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]