​ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২০:২২ , অনলাইন ভার্সন
বিশ্বকাপের অংশীদারি বিক্রি করতে চেয়ে ফিফার প্রস্তাবে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়ে নাকোচ করে দিয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল সংস্থা।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফিফার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো হচ্ছে ‘ভুল ব্যক্তি’। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। 

ফিফা বিশ্বকাপের অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার পর এই তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। খবর বিবিসি 

প্রস্তাবটি প্রথম ঘোষণার পরই সমালোচনা করেছিলেন বার্নহ্যাম।

৩১ জুলাই (শুক্রবার) শেফিল্ডে একটি কমিউনিটি সেন্টার পরিদর্শনকালে ফিফার এই প্রস্তাবকে একটি অগ্রহণযোগ্য ও আপত্তিকর পরামর্শ বলে অভিহিত করেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত বার্নহ্যাম বলেন, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পত্তি নয়, এটি সমর্থকদের। এই ধরনের একটি পরিকল্পনা টেবিলে নিয়ে আসাই প্রমাণ করে যে ইনফান্তিনো এই পদের জন্য সম্পূর্ণ অযোগ্য।’

ইউরোপ এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সংগঠনগুলোর প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ‘সংহতির প্রকাশ’ জানানোর কয়েক ঘণ্টা পর বার্নহ্যাম এ কথা বলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]