​যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৯:৩৭ , অনলাইন ভার্সন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আইআরজিসির জানজান প্রাদেশিক শাখা এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ৩০ জুলাই ২০২৬ সালে অপরাধী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সরকারের বর্বর হামলায় জানজান প্রদেশের আনসার আল-মাহদি আইআরজিসির তিন সাহসী ও নিবেদিতপ্রাণ সদস্য নিহত হয়েছেন।

তবে হামলার স্থান, সময় কিংবা কী ধরনের অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। সূত্র : টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]