​ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধনে ‘ঢাকা ক্লাব’ ফ্রান্সের জাঁকজমকপূর্ণ অভিষেক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ , অনলাইন ভার্সন
ফ্রান্স থেকে আহমেদ জুনেদ ফারহান : ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে রাজধানী প্যারিসে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ক্লাব’ ফ্রান্সের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ২৬ জুলাই (রোববার) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে রানা রহমান সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান মাহমুদ রেজা আসাদ, ইয়া নাসির মুন্না, রেজাউর রহমান বিপুল, জয়নুল আবেদীন, বাদশা করিম রুবেল, সঞ্জয় বণিক ও সাজ্জাদুল বারী সাজু।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জসীম উদ্দীন, মাসুদ জিলান, রনি রাজ, পলাশ দাশ, শাহাদত হোসেন, লাবু চৌধুরী ও স্বপন মাহমুদ।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পান মমিন আলী মোড়ল (সাংগঠনিক সম্পাদক), হোসেন বেপারী সুজন, আহসান মজুমদার, ইমাম হোসেন, আতাউর রহমান, আজিজুল খান, খান খমিনি ও আলম খান জয় কামাল (সহ-সাংগঠনিক সম্পাদক), জাহাঙ্গীর আলম (কোষাধ্যক্ষ), সরদার আনিস (সহ-কোষাধ্যক্ষ), মারুফ ফয়সাল (প্রচার সম্পাদক), সুমন মোল্লা (দপ্তর সম্পাদক), সাইফুল ইসলাম রনি (আন্তর্জাতিক সম্পাদক), ইমরান সিকদার (ক্রীড়া সম্পাদক), মো. বাবু (সহ-ক্রীড়া সম্পাদক), আবু শাহেদ রনি (তথ্যপ্রযুক্তি সম্পাদক), আব্দুর রাজ্জাক (ধর্মবিষয়ক সম্পাদক), মো. নাহিদ (সাংস্কৃতিক সম্পাদক), হাবিবুর রহমান শাওন (ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক), মহসিন তালুকদার (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), সৈয়দ হেলাল (যোগাযোগ সম্পাদক), গণেশ সাহা (আপ্যায়ন সম্পাদক) এবং শহীদ রহমান (সাহিত্য সম্পাদক)।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু এবং এস. কে. শামিম।

স্বাগত বক্তব্যে এস. কে. শামিম সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শুভ্রত শুভ, রিয়াদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, জিতু তালুকদার, মিয়া মস্তফা ও হান্নান হাওলাদারসহ আরও অনেকে। এ সময় সংগঠনের উপদেষ্টাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং তাঁদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে ‘ঢাকা ক্লাব’-এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম শেখ চঞ্চল-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর কর্মজীবন ও অবদানের ওপর সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সম্পাদক মো. নাহিদের পরিচালনায় আয়োজিত এ পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা ও আরাব খান সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণবন্ত এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম বলেন, "ঢাকা ক্লাব ফ্রান্স শুধু একটি সংগঠন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী সেতুবন্ধন। ভবিষ্যতে এই ক্লাব প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

সভাপতি রানা রহমান বলেন, "ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের জন্য এই ক্লাবের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। দল, মত ও ভৌগোলিক বিভেদ ভুলে প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।"

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]