এই ঘটনা নয় পুরাতন
হবে বছর দেড়েক
মিস্তিরি নেয় হাতুড়ি আর
তিনটা বড়ো পেরেক
পুঁততে গিয়ে প্রথমটা সে
জোরসে দিল বাড়ি
পিছলিয়ে সে সটকে দিল
কোথায় যে পাততাড়ি
এইবেলা সে পুঁততে গিয়ে
ধরল দ্বিতীয়টা
বেঁকিয়ে গেল প্রাণে পেয়ে
চরম ভীতি ওটা
সটকালো না শেষের পেরেক
ত্যাড়া ঢের এক খানি
ঘায়ের পরে ঘা মেরে তাই
পুঁতলো পেরেক খানি
শিরদাঁড়া কেউ বেঁকিয়ে রাখে
পালিয়ে বেড়ায় ভয়ে
অল্প কজন সোজাই থাকে
সব যাতনা সয়ে
যারাই যখন অনড় থাকে
সাহসী শিরদাঁড়ায়
সবাই তাকে চায় নোয়াতে
যাতে সে নীড় হারায়।
হবে বছর দেড়েক
মিস্তিরি নেয় হাতুড়ি আর
তিনটা বড়ো পেরেক
পুঁততে গিয়ে প্রথমটা সে
জোরসে দিল বাড়ি
পিছলিয়ে সে সটকে দিল
কোথায় যে পাততাড়ি
এইবেলা সে পুঁততে গিয়ে
ধরল দ্বিতীয়টা
বেঁকিয়ে গেল প্রাণে পেয়ে
চরম ভীতি ওটা
সটকালো না শেষের পেরেক
ত্যাড়া ঢের এক খানি
ঘায়ের পরে ঘা মেরে তাই
পুঁতলো পেরেক খানি
শিরদাঁড়া কেউ বেঁকিয়ে রাখে
পালিয়ে বেড়ায় ভয়ে
অল্প কজন সোজাই থাকে
সব যাতনা সয়ে
যারাই যখন অনড় থাকে
সাহসী শিরদাঁড়ায়
সবাই তাকে চায় নোয়াতে
যাতে সে নীড় হারায়।