স্পেন-বধের লক্ষ্যে ৩ পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার একাদশে চমক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০০:১৬ , অনলাইন ভার্সন
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফিটা ঘরে তুলতে মরিয়া আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী মহাযুদ্ধে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ স্পেন।

ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশদের রুখে দিতে নিজেদের রণকৌশল বদলে ফেলেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সেমিফাইনালের স্কোয়াড থেকে ফাইনালে একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই মাঠে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।

সেমিফাইনালে রাইটব্যাক পজিশনে নাহুয়েল মলিনার পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না। ইংলিশদের গোলটি এসেছিল তার প্রান্ত ব্যবহার করেই। তাই ফাইনালে মলিনার ওপর আর ভরসা রাখতে পারেননি স্কালোনি; তার জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্তিয়েল। সেমিতে বদলি হিসেবে নেমে বাজিমাত করা রিভার প্লেটের এই ডিফেন্ডারকে সেরা উপহারটাই দিলেন কোচ।

মিডফিল্ডে দ্বিতীয় পরিবর্তনটি এসেছে রদ্রিগো ডি পলের হাত ধরে। সেমিফাইনালের শুরুর একাদশ থেকে বাদ পড়া এই মিডফিল্ডার ফাইনালে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন। তার জন্য বেঞ্চে ফিরে যেতে হয়েছে জিউলিয়ানো সিমিওনেকে।

তবে সবচেয়ে বড় চমকটি এসেছে শেষ পরিবর্তনে। শতভাগ ফিট না থাকায় ফাইনালের দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেস। তার জায়গায় আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে দলে ডাক পেয়েছেন নিকোলাস গঞ্জালেস। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কাঁপন ধরিয়েছিলেন তিনি, যার পুরস্কার মিলল ফাইনালের মঞ্চে।

আর্জেন্টিনার শুরুর একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]