জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০:২৯ , অনলাইন ভার্সন
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো বন্দোবস্ত পথে গেলে রাজনীতি টিকবে না। ১৯ জুলাই (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'রক্তস্নাত জুলাই; কোন পথে বাংলাদেশ' শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সব অংশীজনের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

সালাহউদ্দিন আহমদের দাবি, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধান স্বীকৃত নয়।

তিনি আরও বলেন, সংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করছে, তারা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেয়নি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]