শিশু-কিশোর সংগঠন (জিশিস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সংগঠক হুমায়ুন কবির শাহীন।
হুমায়ুন কবির শাহীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জিশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে শিশু-কিশোরদের কল্যাণে জিশিসের কার্যক্রম আরও বেগবান হবে।
নবনির্বাচিত সহসভাপতি হুমায়ুন কবির শাহীন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।
ঠিকানা/এনআই