নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি শহরের সফল ‘নেক্সট মাইল এনওয়াইসি কর্মসূচির সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে প্রবেশন-এ থাকা হাজারো নিউইয়র্কবাসীকে উচ্চ বেতনের ট্রাকিং শিল্পে পেশাগত প্রশিক্ষণ ও স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হবে। প্রবেশনে থাকা নিউইয়র্কবাসীদের জন্য ট্রাকিং শিল্পে বছরে ৭০ হাজার ডলারের বেশি আয়ের কর্মসংস্থানের সুযোগ।
১৬ জুলাই মেয়রের কার্যালয়, মেয়র’স অফিস অব ক্রিমিনাল জাস্টিস (এমওসিজে) এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব প্রবেশন (ডিওপি) যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করবে। নতুন সম্প্রসারণের ফলে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে বর্তমানে প্রবেশন তত্ত্বাবধানে থাকা ১১ হাজারেরও বেশি ব্যক্তি এই কর্মসূচির আওতায় আসবেন।
পুনর্বাসন ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মেয়র মামদানি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার অন্যতম উপায় হলো মানুষের জন্য স্থিতিশীল জীবন গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা। ‘নেক্সট মাইল এনওয়াইসি’ সম্প্রসারণের মাধ্যমে প্রবেশনে থাকা হাজারো নিউইয়র্কবাসী ভালো বেতনের চাকরি, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা এবং নিজেদের পরিবারের দায়িত্ব পালনের সুযোগ পাবেন। যখন আমরা কারাবাসের পরিবর্তে সুযোগে বিনিয়োগ করি, তখন পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কমে, অর্থনীতি শক্তিশালী হয় এবং পুরো শহর আরও নিরাপদ হয়ে ওঠে।
২০২৫ সালে শুরু, ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য-২০২৫ সালে চালু হওয়া নেক্টস মাইল এনওয়াইসি কর্মসূচি ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ পর্যন্ত-৩০৬ জন অংশগ্রহণকারী কমার্শিয়াল লার্নার্স পারমিট অর্জন করেছেন। ১৮৭ জন বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। ১১১ জন পূর্ণকালীন চাকরি পেয়েছেন। চাকরিপ্রাপ্তদের গড় বার্ষিক বেতন ৭৩,৫৭৩ ডলার, আর মধ্যম বেতন ৭৫,০০০ ডলার। আরও ৭৪ জনের চাকরির প্রস্তাব অপেক্ষমাণ রয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কোনো ব্যক্তির পুনরায় গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেনি। যাঁরা ব্যবহারিক (বিহাইন্ড দ্য হুইল) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাঁদের ৯৪ শতাংশ ঈউখ অর্জন করেছেন।
সিডিএল অর্জনকারীদের ৯৭ শতাংশ ছয় মাসের মধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন। বর্তমানে কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ জন বিচারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত -জাস্টিজ ইনভলভড নিউইয়র্কবাসীকে বছরে ৭০ হাজার ডলারের বেশি বেতনের পূর্ণকালীন চাকরির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এই ব্যাপারে বলা হয়, কর্মসূচিটি পরিচালনা করছে কর্মসংস্থান উন্নয়ন সংস্থা ইমারজ ক্যারিয়ার। অংশগ্রহণকারীরা পাবেন- ৪০ ঘণ্টার অনলাইন সিডিএল প্রশিক্ষণ, সিএলপি অর্জনের প্রস্তুতি-বাস্তব সড়কে (বিহাইন্ড দ্য হুইল ) গাড়ি চালানোর প্রশিক্ষণ, নিউইয়র্ক স্টেট সিডিএল রোড টেস্টে অংশগ্রহণের সুযোগ, চাকরি পাওয়ার জন্য বিশেষ সহায়তা ও নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বছরে ৭০,০০০ থেকে ১,২৫,০০০ ডলার বেতনের চাকরির সুযোগ পাবেন। রাইকার্স আইল্যান্ড থেকেও শুরু হচ্ছে নতুন জীবন। মার্চ ২০২৬ সালে মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগারে থাকা যোগ্য বন্দিদের জন্যও এই কর্মসূচি সম্প্রসারণ করেন।
এর আওতায় বন্দিরা কারাগারে থাকাকালীন অনলাইন প্রশিক্ষণ শুরু করতে পারেন এবং মুক্তির পর ব্যবহারিক প্রশিক্ষণ, লাইসেন্স অর্জন ও চাকরিতে যোগদানের সুযোগ পান। এ পর্যন্ত-৬৬ জন এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন, ২২ জন সফলভাবে অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
পুনরায় অপরাধ কমাতে কর্মসংস্থানই বড় হাতিয়ার, মেয়রের কার্যালয় জানিয়েছে, কারামুক্ত ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার এখনও অনেক বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ট্রাকিং শিল্পে দক্ষ চালকের তীব্র সংকট রয়েছে।
গবেষণায় দেখা গেছে, স্থিতিশীল কর্মসংস্থানই পুনর্বাসন সফল হওয়া এবং পুনরায় অপরাধে জড়িয়ে পড়া কমানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।
এই বাস্তবতাকে সামনে রেখে নেক্টস মাইল এনওয়াইসি কর্মসূচি বিচারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত নিউইয়র্কবাসীদের নতুন জীবন শুরু করার সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে এটি শহরের শ্রমবাজারের চাহিদা পূরণ, অর্থনীতিকে শক্তিশালী করা এবং নিরাপদ সমাজ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।