​মার্কিন ফার্মা সাময়িকীর প্রচ্ছদে রিভিভিফাই

‘মানবস্বাস্থ্যে পেটেন্টভিত্তিক উদ্ভাবনে শীর্ষ নিউট্রাসিউটিক্যাল কোম্পানি’

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৩:৫৭ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও ওষুধপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ফার্মা টেক আউটলুক-এর ২০২৬ সালের বিশেষ সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে পেটেন্ট-সুরক্ষিত প্রাকৃতিক খাদ্য-পরিপূরক (ডায়েটারি সাপ্লিমেন্ট) ব্র্যান্ড রিভিভিফাই (REVIVIFY®)। একই সঙ্গে সাময়িকীটি প্রতিষ্ঠানটিকে ‘মানবস্বাস্থ্যে পেটেন্টভিত্তিক উদ্ভাবন প্রদানকারী শীর্ষ নিউট্রাসিউটিক্যাল কোম্পানি-২০২৬’ স্বীকৃতিতে ভূষিত করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবা, ওষুধপ্রযুক্তি, গবেষণা এবং নিউট্রাসিউটিক্যাল খাতের উদ্ভাবন নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সাময়িকীর প্রচ্ছদ প্রতিবেদনে স্থান পাওয়াকে তারা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করছে।
‘রিভিভিফাই’ উৎপাদন করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের হোল্টসভিলে অবস্থিত অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেড। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যপণ্য ও ওষুধ উন্নয়ন এবং উৎপাদনের সঙ্গে যুক্ত।
কোম্পানির নির্বাহী সহ-সভাপতি এবং ‘রিভিভিফাই’-এর উদ্ভাবক লিয়াকত হোসেন-এর নেতৃত্বে পণ্যটি তৈরি হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। 
তাদের দাবি, এটি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে উৎপাদিত এবং যুক্তরাষ্ট্রের দুটি পেটেন্ট-১১,২২৪,৬৩৬ এবং ১২,৪৭২,২৪০-এর মাধ্যমে সুরক্ষিত। পণ্যটির মূল প্রযুক্তি ‘সুপারঅক্সাইড ডিসমিউটেজ দ্রবণীয় আঁশের সংমিশ্রণ’-এর ওপর ভিত্তি করে তৈরি।
প্রতিষ্ঠানটির দাবি, সুপারঅক্সাইড ডিসমিউটেজ (এসওডি)-কে কার্যকর জৈব-উপলব্ধতা বজায় রেখে মুখে গ্রহণযোগ্য আকারে বাজারজাত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উদ্ভাবন। কোম্পানির ভাষ্য অনুযায়ী, এ প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পেটেন্ট এবং মেধাস্বত্ব আইনের মাধ্যমে সুরক্ষিত।
বর্তমানে ‘রিভিভিফাই’ দুটি পণ্য বাজারজাত করছে- প্রো-ভাইটালিটি অ্যান্টি-অক্সিডেন্ট জেল এবং রিভিভিফাই মাল্টি হেলথ পাউডার।
ফার্মা টেক আউটলুক-এর প্রচ্ছদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘রিভিভিফাই’ কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার উদ্দেশ্যে তৈরি নয়। বরং এটি শরীরের স্বাভাবিক অ্যান্টি-অক্সিডেন্ট কার্যক্রম, কোষের স্বাভাবিক সুস্থতা এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সহায়ক একটি প্রাকৃতিক খাদ্য-পরিপূরক।
সাময়িকীতে প্রকাশিত সাক্ষাৎকারে উদ্ভাবক লিয়াকত হোসেন বলেন, আমরা কোনো রোগকে কেন্দ্র করে পণ্য তৈরি করিনি। আমাদের লক্ষ্য এমন একটি প্রাকৃতিক সমাধান তৈরি করা, যা শরীরের স্বাভাবিক জৈবিক কার্যক্রমকে সমর্থন করে মানুষকে দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত থাকতে সহায়তা করবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ‘রিভিভিফাই’-এ রয়েছে সুপার-অক্সাইড ডিসমিউটেজ (এসওডি), প্রিবায়োটিক আঁশ, রেসভেরাট্রল, ডালিম, আকাই বেরি, চেরি, গোজি বেরি, সবুজ চা-এর নির্যাসসহ বিভিন্ন পলিফেনলসমৃদ্ধ প্রাকৃতিক উপাদান। প্রতিষ্ঠানটির দাবি, পণ্যটি ক্যাফেইন, চিনি ও কৃত্রিম রং-স্বাদমুক্ত এবং গ্লুটেনমুক্ত।
প্রচ্ছদ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ‘রিভিভিফাই’ নিয়ে পরিচালিত কয়েকটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণায় বিপাকীয় স্বাস্থ্য, ক্লান্তি হ্রাস এবং ত্বকের সুস্থতার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তবে এসব ফলাফলকে চূড়ান্ত চিকিৎসাবৈজ্ঞানিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়নি।
স্বাস্থ্যখাত-সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো শিল্পভিত্তিক সাময়িকীর প্রচ্ছদ প্রতিবেদনে স্থান পাওয়া শুধু একটি বাণিজ্যিক অর্জন নয়; এটি গবেষণা, উদ্ভাবন, মাননিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
বিশেষ করে একজন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্ভাবকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে তৈরি একটি স্বাস্থ্যপণ্য আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়াকে অনেকেই প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।
অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেড জানিয়েছে, ভবিষ্যতে আরো বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ‘রিভিভিফাই’-এর উদ্ভাবনী স্বাস্থ্যসমাধান বিশ্বের আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।
‘REVIVIFY’ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.revivifzforlife.com
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]