‘সুখ’ ‘দুখ’ জীবনের ওরা দুই ভাগ,
নিতে শিখো হাসিমুখে দূরে রাখো রাগ।
পাশাপাশি যেমনটা ‘আলো’ আর ‘কালো’,
দুখ আছে বলে তাই সুখ এত ভালো।
দুঃখ শেখায় ডেকে জীবনের সার,
সবাইকে এই নদী হতে হয় পার।
আঁধারের শেষে আসে আলোময় দিন,
এ কথা ভাবলে মনে সুরে বাজে বীণ।
দুঃখকে ছাড়া কেউ পায়নি কো জয়,
দুঃখে পড়লে লোক তবে খাঁটি হয়।
অতিসুখে মানুষের বেড়ে যায় বাড়,
পাপ ও দম্ভ এসে চেপে ধরে ঘাড়!
দুঃখ না পেলে কারো জাগেও না জ্ঞান,
দুখ দেয় অনুভূতি কর্মের ধ্যান।
সুখ বড় চঞ্চল নয় মোটে স্থির,
এ যেন, ‘পাতায় রাখা টলটলে নীর’।
নিতে শিখো হাসিমুখে দূরে রাখো রাগ।
পাশাপাশি যেমনটা ‘আলো’ আর ‘কালো’,
দুখ আছে বলে তাই সুখ এত ভালো।
দুঃখ শেখায় ডেকে জীবনের সার,
সবাইকে এই নদী হতে হয় পার।
আঁধারের শেষে আসে আলোময় দিন,
এ কথা ভাবলে মনে সুরে বাজে বীণ।
দুঃখকে ছাড়া কেউ পায়নি কো জয়,
দুঃখে পড়লে লোক তবে খাঁটি হয়।
অতিসুখে মানুষের বেড়ে যায় বাড়,
পাপ ও দম্ভ এসে চেপে ধরে ঘাড়!
দুঃখ না পেলে কারো জাগেও না জ্ঞান,
দুখ দেয় অনুভূতি কর্মের ধ্যান।
সুখ বড় চঞ্চল নয় মোটে স্থির,
এ যেন, ‘পাতায় রাখা টলটলে নীর’।