সবুজ মাঠের শ্যামল ছায়ায়
রাখাল ঘুমায় ঘাসে
পাখপাখালি মেলছে ডানা
রজনীগন্ধা হাসে।
মুজিব গর্জে রাজাকার হটে
ঢাকার রেসকোর্স ময়দান
মুজিব গড়ে বিজয় নিশান
আজকের সোহরাওয়ার্দী উদ্যান।
সালাম-বরকত-রফিক-জব্বার
ভাষাশহীদের প্রাণ
ঊর্ধ্ব গগনে চলছে তরুণ
নজরুলের সাম্যের গান।
বিজয় মানে লালনগীতি
আরও রবীন্দ্র-নজরুল
পদ্মা-মেঘনা-যমুনার স্রোতে
ভাসছে পদ্মফুল।
বিজয় মানে একখণ্ড ভূমি
মায়ের আঁচলের সুখ
সবুজ ঘাসে রক্তের দাগ
লক্ষ শহীদের মুখ।
বিজয় মানে লাল পতাকা
নিষ্পাপ শিশুর হাসি
মুজিব বলে অস্ত্র ধরো
নই কারও দাসী।
বিজয় মানে রক্তের স্রোত
বাংলা মায়ের প্রাণ
কৃষক ছুটে মেশিনগান কাঁধে
গেয়ে বিজয়ের গান।
রাখাল ঘুমায় ঘাসে
পাখপাখালি মেলছে ডানা
রজনীগন্ধা হাসে।
মুজিব গর্জে রাজাকার হটে
ঢাকার রেসকোর্স ময়দান
মুজিব গড়ে বিজয় নিশান
আজকের সোহরাওয়ার্দী উদ্যান।
সালাম-বরকত-রফিক-জব্বার
ভাষাশহীদের প্রাণ
ঊর্ধ্ব গগনে চলছে তরুণ
নজরুলের সাম্যের গান।
বিজয় মানে লালনগীতি
আরও রবীন্দ্র-নজরুল
পদ্মা-মেঘনা-যমুনার স্রোতে
ভাসছে পদ্মফুল।
বিজয় মানে একখণ্ড ভূমি
মায়ের আঁচলের সুখ
সবুজ ঘাসে রক্তের দাগ
লক্ষ শহীদের মুখ।
বিজয় মানে লাল পতাকা
নিষ্পাপ শিশুর হাসি
মুজিব বলে অস্ত্র ধরো
নই কারও দাসী।
বিজয় মানে রক্তের স্রোত
বাংলা মায়ের প্রাণ
কৃষক ছুটে মেশিনগান কাঁধে
গেয়ে বিজয়ের গান।