জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২০:১১ , অনলাইন ভার্সন
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫ জুলাই (বুধবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। যেকোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার। প্রধামন্ত্রী তারেক রহমান বলেন, দেশ স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়ন যাদের দায়িত্ব ছিল তারা সেটাকে রাজনীতিকরণ করেছে। স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো এ সময় যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়ন করার প্রয়োজন ছিল। কিন্তু এ দায়িত্ব যাদের ছিল তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, নিরপেক্ষ ও সঠিকভাবে এ তালিকা করেনি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]