আবীর আলমগীর: ব্যস্ত নগরজীবনে সন্তানের দেখাশোনা করতে গিয়ে অনেক বাবা-মাই নিজেদের জন্য আলাদা সময় বের করতে পারেন না। কখনও ডেট নাইট, কখনও বন্ধুদের সঙ্গে কিছুটা সময়, আবার কখনও শুধুই নিরিবিলি কয়েক ঘণ্টা কাটানোর ইচ্ছা থাকলেও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, সন্তানকে কোথায় রাখা যাবে ? এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নিউইয়র্ক সিটি এবার প্রথমবারের মতো চালু করছে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘প্যারেন্টস নাইট আউট’। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নিউইয়র্ক সিটি পার্কস কমিশনার ট্রিসিয়া শিমামুরা সোমবার আনুষ্ঠানিকভাবে এই নতুন উদ্যোগের ঘোষণা দেন।
এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের, এক রাতের ওয়ান নাইট ড্রপ অফ কর্মসূচি, যেখানে ৬ থেকে ১৩ বছর বয়সী শিশুদের কয়েক ঘণ্টার জন্য নিউইয়র্ক সিটি পার্কস এর প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীদের তত্ত্বাবধানে রাখা হবে। এ সময় বাবা-মা বা অভিভাবকেরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পাবেন। ১৬ আগস্ট, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর নির্বাচিত রিক্রেয়েশন সেন্টারে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শিশুদের জন্য থাকবে নানা আয়োজন: কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের জন্য থাকবে বয়সভিত্তিক বিনোদনমূলক ও শিক্ষামূলক নানা কার্যক্রম। এর মধ্যে রয়েছে খেলাধুলা, দলীয় গেমস, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফিটনেস কার্যক্রম, সৃজনশীল বিনোদন এবং আরও বিভিন্ন মজার আয়োজন। শিশুদের জন্য ডিনারের ব্যবস্থাও থাকবে। আয়োজকদের মতে, পুরো সময়জুড়ে শিশুদের নিরাপত্তা, অংশগ্রহণ এবং আনন্দ নিশ্চিত করতে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।
কেন এই উদ্যোগ : নিউইয়র্ক সিটির প্রশাসনের ভাষ্য অনুযায়ী, পরিবারের সুস্থতা কেবল শিশুদের নয়, বাবা-মায়ের মানসিক সুস্থতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। প্রতিদিনের দায়িত্ব ও কর্মব্যস্ততার মাঝে অনেক অভিভাবক নিজেদের জন্য সময় বের করতে পারেন না। সেই বাস্তবতা থেকেই এই কর্মসূচির পরিকল্পনা। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ পরিবারগুলোর মানসিক স্বস্তি বাড়াবে এবং অভিভাবকদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সহায়তা হিসেবে কাজ করবে। কুইন্সের বাসিন্দাদের জন্য কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ফ্লাশিংয়ের ‘অল ওয়ের্টার রিক্রিয়েশন সেন্টার’-এ। এছাড়া ব্রুকলিন, ম্যানহাটন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ডের একটি করে নির্ধারিত রিক্রিয়েশন সেন্টারেও একই সময়ে এই কর্মসূচি পরিচালিত হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময় : কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী পরিবারগুলোকে ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যেহেতু এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি বিশেষ উদ্যোগ এবং আসনসংখ্যা সীমিত, তাই আগ্রহীদের যত দ্রুত সম্ভব নিবন্ধনের পরামর্শ দিয়েছে নিউইয়র্ক সিটি পার্কস ডিপার্টমেন্ট।
প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর জন্যও সুযোগ: নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও এই উদ্যোগ হতে পারে একটি চমৎকার সুযোগ। বিশেষ করে যেসব দম্পতির ছোট সন্তান রয়েছে এবং নির্ভরযোগ্য বেবিসিটিংয়ের অভাবে নিজেদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে, তাদের জন্য এই কর্মসূচি হতে পারে একটি কার্যকর সমাধান। একদিকে শিশুরা নিরাপদ পরিবেশে আনন্দঘন কয়েক ঘণ্টা কাটানোর সুযোগ পাবে, অন্যদিকে বাবা-মায়েরাও নিশ্চিন্তে নিজেদের জন্য কিছুটা ব্যক্তিগত সময় উপভোগ করতে পারবেন। নিউইয়র্ক সিটির এই নতুন উদ্যোগ পরিবারবান্ধব নগর ব্যবস্থাপনার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে কর্মসূচিটি নিয়মিত আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।